1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এ বছর জাপানে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

এ বছর জাপানে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন

প্রতিনিধি

দেশটির এক পুলিশ রিপোর্টে এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে এই পরিমাণ মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

ওই রিপোর্ট অনুযায়ী এই ৪০ হাজার মানুষের মধ্যে ৪ হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর। আর ১৩০ জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর।

দেশটির পুলিশ বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা ৩৭ হাজার ২২৭ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। যার ৪০ শতাংশেরই মরদেহ মৃত্যুর একদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ পাওয়া গেছে এক মাস পর। আর ১৩০ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক বছরের বেশি সময় পর। এরমধ্যে ৭০ শতাংশের বয়সই ৬৫ বছর বা তারও বেশি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। তাছাড়া জন্মহার কমে যাওয়া বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা। খবর বিবিসি

দেশটির জনসংখ্যার একটি অংশ বিয়ে করেন না, ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না। গবেষণা বলছে ২০৫০ সালে জাপানে বাড়িতে একা থাকা মানুষের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!