1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই

প্রতিনিধি

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উচ্চতায় ২০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছিল।

পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের জ্যেষ্ঠ কর্মকর্তারা টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন এবং ওই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘‘গুরুতর হুমকি’’ বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিমান বাহিনী বলেছে, তারা বার্ষিক বাডি স্কোয়াড্রন প্রশিক্ষণের অংশ হিসেবে এফ-২২ ও এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ব্যবহার করে যৌথ মহড়া পরিচালনা করেছে। চলতি মাসের শুরুর দিকে আন্তঃকোরীয় সামরিক চুক্তি বাতিলের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পৃথক মহড়া চালায় দক্ষিণ কোরিয়ার মেরিন কর্পস। জুনের শুরুতে এই মহড়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডও উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। একই সঙ্গে পিয়ংইয়ংকে বেআইনি ও অস্থিতিশীল কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। এর আগে, সর্বশেষ গত ৩০ মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!