1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তীব্র দাবদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

তীব্র দাবদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি

অনলাইন ডেস্ক :

তীব্র দাবদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ভাটারা থানা পুলিশ। এর আগে গরমে পথচারীদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম  বলেন, ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশক্রমে ভাটারা থানা এলাকায় পথচারী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে।

এই প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড দাবদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশুদ্ধ পানি সাধারণত পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পথচারী ও অন্যান্যদের মধ্যে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়। দাবদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমাদের একটা ছোট ইনিশিয়েটিভ একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। সরেজমিন দেখা যায়, ভাটারা থানার প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে অস্থায়ী ‘ওয়াটার বুথ’।

এ বুথ থেকেই পথচারী, রিকশাচালক, শিক্ষার্থী ও শ্রমিকসহ সব পেশার মানুষ বিনামূল্যে সুপেয় পানি পান করতে পারছেন। প্রয়োজনে দেওয়া হচ্ছে ওরস্যালাইনও। এ বুথেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ভাটারা থানার পুলিশ সদস্যরা।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানায়, বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষকে একটু স্বস্তি দিতে ডিএমপির সব থানা পুলিশ তাদের এলাকায় জনসাধারণের মধ্যে সুপেয় পানি বিতরণ করছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে গত শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমাণ পানির ট্যাংক স্থাপন ও লেবুর শরবতসহ খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ান থানা পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!