1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা ঈদে পাবে বিশেষ সুবিধা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা ঈদে পাবে বিশেষ সুবিধা

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা ঈদে পাবে বিশেষ সুবিধা। বন্দীরা ঈদ উপলক্ষ্যে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং সরকারি ফোন বুথের মাধ্যমে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। কারাগারের ভেতরেই হবে বন্দীদের ঈদের নামাজ। বন্দীরা সকালে সেমাই ও মুড়ি পাবে। এরপর দুপুরে প্রত্যেকর জন্য পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডিম, সালাদ, চমচম মিষ্টি বরাদ্দ থাকবে। কারাগার সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

ঈদুল ফিতরের প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন  বলেন, ‘ঈদে বন্দীদের জন্য ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন সকাল সাড়ে আটটার দিকে ঈদুল ফিতরের নামাজ হবে। সকাল ও দুপুরের পাশাপাশি রাতে রুই মাছ ও আলুর দম থাকবে তাদের জন্য।’ তিনি বলেন, ‘বন্দীদের ভালো সময় উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বন্দীরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন, ফোনে কথা বলতে পারবে।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম  বলেন, কারাগারে বর্তমানে ৪ হাজার ৭০০ জনের বেশি বন্দী আছেন। তাদের প্রত্যেকের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঈদের পর দিন আত্মীয়-স্বজন থেকে খাবার গ্রহণ করতে পারবে বন্দীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!