1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পলাতক প্রধান আসামি মোঃ রিপনসহ হত্যাকান্ডে সরাসরি জড়িত ০৩ জনকে কিশোরগঞ্জ জেলার সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

পলাতক প্রধান আসামি মোঃ রিপনসহ হত্যাকান্ডে সরাসরি জড়িত ০৩ জনকে কিশোরগঞ্জ জেলার সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

ভোলা জেলার লালমোহন এলাকায় চাঞ্চল্যকর পারভিন বেগম (৩৭) হত্যাকান্ডের পলাতক প্রধান আসামি মোঃ রিপনসহ হত্যাকান্ডে সরাসরি জড়িত ০৩ জনকে কিশোরগঞ্জ জেলার সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ১৮ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ভোর ০৪:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-১৪ এর সহযোগীতায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদশ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভোলা জেলার লালমোহন থানার মামলা নং-০২/০২, তারিখ-০২/০১/২০২৪ খ্রিঃ; ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; সম্পত্তি ভোগ দখলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে চাঞ্চল্যকর পারভিন বেগম (৩৭) হত্যাকান্ডের এজাহারনামীয় পলাতক ০১ নং আসামী মোঃ রিপন (২৫), পিতা-আবুল কালাম সিকদার, ০২ নং আসামী সুইটি বেগম (২২), স্বামী-মোঃ রিপন, এবং ০৩ নং আসামী বিবি ছখিনা (৫৫), স্বামী-আবুল কালাম সিকদার, সর্বসাং-কুরালিয়াকান্দি, থানা-লালমোহন, জেলা-ভোলা‘দের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকান্ডের সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা হত্যাকান্ডটি সংঘটনের পর নিজেদেরকে আইনের হাত থেকে বাচানোর জন্য কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!