1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কহেল মুন্সী হত্যাকান্ডের পলাতক প্রধান আসামি হৃদয় মুন্সী’কে হত্যাকান্ড সংঘটনের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

কহেল মুন্সী হত্যাকান্ডের পলাতক প্রধান আসামি হৃদয় মুন্সী’কে হত্যাকান্ড সংঘটনের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি :

গতকাল ১১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২১:০০ ঘটিকায় র‍্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন চকরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ঢাকার জেলার নবাবগঞ্জ থানার মামলা নং-১৪/৮৬, তারিখ-১২/০৩/২০২৪ খ্রিঃ; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০২/৩০৭/১১৪/৩৪ দন্ডবিধি; বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে চাঞ্চল্যকর কহেল মুন্সী (৬৫) হত্যাকান্ডের এজাহারনামীয় পলাতক প্রধান আসামী হৃদয় মুন্সী (২৩), পিতা-ইসলাম মুন্সী, সাং-মধুরচর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ‘কে হত্যাকান্ড সংঘটনের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যাকান্ড সংগঠনের পর ঢাকার নবাবগঞ্জে আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!