1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীঘদিন পলাতক আসামী সাঈদ শেখ'কে গ্রেফতার করেছে র‌্যাব - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীঘদিন পলাতক আসামী সাঈদ শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি :

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীঘদিন পলাতক আসামী সাঈদ শেখ’কে ঢাকা জেলার সাভার মডেল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ০৫ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-০৪ এর সহযোগীতায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ডিএমপি ঢাকার মতিঝিল থানার মামলা নং-০৪(০৬)২০১১, ধারাঃ ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ আবু সাঈদ শেখ (৪৬), পিতা-মোঃ লখাই শেখ, সাং-শিয়ালদী, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!