1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে সাংবাদিক নির্যাতনের অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দেশে সাংবাদিক নির্যাতনের অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি

অনলাইন ডেস্ক :

দেশে সাংবাদিক নির্যাতনের অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। সাংবাদিকদের উপর হামলা এমনকি বর্বর হত্যাকাণ্ডের ঘটনায়ও বিচার পাওয়া যায়নি। বিচারহীনতায় দিন দিন সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম। মানববন্ধনে প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার চেয়ে আমরা কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। কিন্তু এরপরও বিচায় হয়নি এটি দুঃখজনক।

বিচারহীনতার জন্যই বারবার সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিক হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হলেই আমরা এসব ঘটনা প্রতিহত করতে পারবো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ বলেন, সাংবাদিকরা জনগণের জন্য কাজ করে, এদেশের মানুষের জন্য কাজ করে। সাংবাদিকরা কখনো কোনো ব্যক্তির জন্য কাজ করে না। খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের উপর যে হামলা করা হয়েছে আমরা সেটির তীব্র নিন্দা জানাই। যতক্ষণ পর্যন্ত হামলাকারী শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত কেউ আমাদের কণ্ঠরোধ করতে পারবে না।

দুর্বৃত্তরা যাতে কোনো সাংবাদিকদের উপরে হামলা করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের উপরে হামলা কখনোই সহ্য করবেন না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামী ১৪ দিনের মধ্যে হামলাকারী রাশেদুল হাসানকে গ্রেপ্তার করা না হলে আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করবো। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মোস্তফা ধ্রুব বলেন, বিপ্লব একা নয়, তার সঙ্গে পুরো সাংবাদিক সমাজ আছে।

যারা সাংবাদিকদের উপরে হামলা মামলা করেছে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করবো আপনি তাদেরকে অতি শিগগিরই উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোনো সাংবাদিককে যে কোনো জায়গায় হামলা করা হলে আমরা সেটির প্রতিবাদ করবো। বিপ্লবের উপরে যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। যতক্ষণ পর্যন্ত হামলাকারীর বিচার না হবে আমরা রাস্তায় থাকবো এবং আন্দোলন চালিয়ে যাবো। সাংবাদিক নেতা এম শাহজাহান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাফর, মীর আফরোজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!