1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
র‌্যাব-১০ এর ০৫টি পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৮ জন ছিনতাইকারী ও ০৩ জন চাঁদাবাজ গ্রেফতার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

র‌্যাব-১০ এর ০৫টি পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৮ জন ছিনতাইকারী ও ০৩ জন চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

১২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাব্বির (২৮), পিতা-শুক্কর বেপারী, সাং-জানাবাদ, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২। রাব্বী (২১), পিতা-বিকচাঁন, সাং- পাড়াতইল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, ৩। মুন্না (২৫), পিতা-বাবু মিয়া, সাং-বরপা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ সুমন (২২), পিতা-বাদশা মিয়া, সাং-বরগাও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ ও ৫। রাব্বী (২৩), পিতা-শফিকুল, সাং-বরগাও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।

গত১১ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মামুন (২২), পিতা-তারা মিয়া, সাং-নুনেরটেক, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ,  ২। মোঃ শরীফ (২২), পিতা-আলী হোসেন, সাং-আঠারোবাড়ী, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ও ৩। মোঃ ফারুক (৩০), পিতা-বাচ্চু মিয়া, সাং-খাজুরা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি চাকু উদ্ধার করা হয়।

একই তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলমাছ মিয়া (৩৮), পিতা-মৃত আঃ মুন্নাফ মিয়া, সাং-রতানী, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ বাবু (১৯), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-আলীপুর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর ও ৩। মোঃ ইমন (১৯), পিতা-মিনাজ মৃধা, সাং-বদরপুর, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ-৫৭০/- (পাঁচশত সত্তর) টাকা ও ০২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই এবং আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলাপারদের  বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!