1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, দায়ের ২৫ মামলা - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন!

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, দায়ের ২৫ মামলা

প্রতিনিধি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তাদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ২৯, ওয়ারীতে ৫০, মতিঝিলে ৭৯, তেজগাঁওয়ে ৬১, মিরপুরে ৯৯, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৬১ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে চারজন রয়েছেন।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু ও একটি কাচি জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!