1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি–হুতি উত্তেজনার মধ্যেই ওমানে বৈঠক, সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাওয়ার আশঙ্কা ইন্টারসেপ্টর মিসাইলের জার্মানিতে সমকামীদের প্রাইড মিছিলে গাড়ি হামলা, নিহত ১, আহত অন্তত ১৬ সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ এলএনজি সরবরাহ কমায় তিতাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা বহিরাগত দিয়ে নেওয়ার অভিযোগ আন্দোলন শেষ হওয়ার পর যন্তর মন্তরে স্থাপিত মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে সৌদি–হুতি উত্তেজনার মধ্যেই ওমানে বৈঠক, সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ ধর্মেন্দ্র প্রধানের উত্তরসূরি প্রহ্লাদ যোশী, ভারতের নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ The First Berserker: Khazan Deluxe Edition Cracked Update Rune Release Clean Direct Link 2026

সৌদি–হুতি উত্তেজনার মধ্যেই ওমানে বৈঠক, সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ

প্রতিনিধি

চলমান উত্তেজনা প্রশমনে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিদের মধ্যে ওমানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আব্দুলসালাম সৌদি প্রতিনিধিদলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।

হুতি সূত্র জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানো এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা।

সম্প্রতি সৌদি আরব হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশে বিমান হামলা চালানোর পর হুতিরা পাল্টা সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযানের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, ওমানে অনুষ্ঠিত এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!