1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, খুলনা-বরিশাল-চট্টগ্রামে অতি ভারী বর্ষণের শঙ্কা - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, খুলনা-বরিশাল-চট্টগ্রামে অতি ভারী বর্ষণের শঙ্কা

প্রতিনিধি

 

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ২৩ জুলাই সন্ধ্যা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী কয়েক দিনও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। ২৪ থেকে ২৬ জুলাই দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাইও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

এদিকে বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বেশিরভাগ সময় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!