1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিনিধি

 

মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মালের বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি, সামরিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনায় সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!