1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি পতাকাবাহী ট্যাংকারে আগুন, স্যাটেলাইট ছবিতে মিলল জ্বলন্ত আলোর চিহ্ন - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সৌদি পতাকাবাহী ট্যাংকারে আগুন, স্যাটেলাইট ছবিতে মিলল জ্বলন্ত আলোর চিহ্ন

প্রতিনিধি

লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘এনসেলিয়া’তে আগুন লাগার ঘটনা ঘটেছে। নাসার স্যাটেলাইটে ধারণ করা ছবিতে জাহাজটির সর্বশেষ অবস্থানস্থলে উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা গেছে, যা ট্যাংকারটিতে বড় ধরনের আগুন জ্বলতে থাকার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে সৌদি আরবের পক্ষ থেকেও লোহিত সাগরে একটি ট্যাংকারে হামলা এবং হামলার পর জাহাজটির সামনের অংশে আগুন ধরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সৌদি পরিবহন কর্তৃপক্ষের এক অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, জাহাজটি লোহিত সাগর দিয়ে চলাচলের সময় হামলার শিকার হয়। তবে জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে, হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার (২৩ জুলাই) লোহিত সাগরে দুটি ট্যাংকারে হামলার দাবি করেছে। যদিও সৌদি আরব এখন পর্যন্ত একটি ট্যাংকারে হামলার ঘটনা নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে যে স্থানে উজ্জ্বল আলো দেখা গেছে, সেখানে ‘এনসেলিয়া’ ট্যাংকারটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) থেকে সংকেত সম্প্রচার করছিল। এর আগের দিনের স্যাটেলাইট ছবিতে একই এলাকায় এমন কোনো উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা যায়নি।

অন্যদিকে, সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সৌদি আরবের সুকাইক শহর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হেনেছে। তবে সংস্থাটি আক্রান্ত জাহাজটির নাম প্রকাশ করেনি।

লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি পরিবহনে ব্যবহৃত ট্যাংকারগুলো হামলার লক্ষ্যবস্তু হওয়ায় এ অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!