1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হরমুজে ফের হামলা হলে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্রে আঘাতের হুমকি ট্রাম্পের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

হরমুজে ফের হামলা হলে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্রে আঘাতের হুমকি ট্রাম্পের

প্রতিনিধি

হরমুজ প্রণালিতে ইরান আবার কোনো জাহাজে হামলা চালালে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে ইরান জানিয়েছে, তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের একই ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হবে।

বার্তাসংস্থা তাসনিম নিউজকে দেওয়া ইরানের সেনাবাহিনীর এক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ওই সূত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিকে ব্যবহার করে ইরানের জন্য কোনো ধরনের হুমকি তৈরির সুযোগ দেওয়া হবে না।

ইরানের সেনাবাহিনীর ওই সূত্র বলেন, হরমুজ প্রণালীর ওপর নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথ যেন কোনোভাবেই ইরানের জন্য হুমকির কারণ হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে তেহরান ‘যেকোনো মূল্যে’ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এদিকে নতুন করে সংঘাত শুরুর পর ইরানে হতাহতের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী, গত ২৭ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ইরানে ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। একই সময়ে মার্কিন হামলায় আরও ৫৯০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানের হামলায় অন্তত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকশ সেনা আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকির ফলে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে সামরিক সংঘাত নতুন করে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!