1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাহাড়ি ঢল-বৃষ্টিতে বিপর্যস্ত সুনামগঞ্জে বিজিবির মানবিক উদ্যোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

পাহাড়ি ঢল-বৃষ্টিতে বিপর্যস্ত সুনামগঞ্জে বিজিবির মানবিক উদ্যোগ

প্রতিনিধি

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট ও মানবিক বিপর্যয়ের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, দুর্যোগ ও জাতীয় সংকটের মুহূর্তে মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে ত্রাণ, উদ্ধার, চিকিৎসাসহ বিজিবির সব ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!