1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন, লর্ডসে একসঙ্গে দেখা যাওয়ায় জোর আলোচনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন, লর্ডসে একসঙ্গে দেখা যাওয়ায় জোর আলোচনা

প্রতিনিধি

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর এবার অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

রোববার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর। গ্যালারিতে তার পাশেই বসে ছিলেন সাহিবা বালি। তাদের সঙ্গে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংও। ম্যাচ চলাকালে একসঙ্গে খেলা দেখা, হাসি-ঠাট্টা ও খুনসুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়।

ভক্তদের নজর কাড়ে দুজনের পোশাকের মিলও। একই রঙের নীল পোশাকে উপস্থিত হওয়ায় অনেকে এটিকে কাকতালীয় মনে করলেও, কেউ কেউ এর পেছনে বিশেষ ইঙ্গিত খুঁজছেন। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—এটি কি শুধুই বন্ধুত্ব, নাকি তাদের সম্পর্ক আরও গভীর?

এর আগে অর্জুন কাপুরের জন্মদিনেও সাহিবা বালি ইনস্টাগ্রামে মজার ছলে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সকলের সবচেয়ে প্রিয় বন্ধু… আর ওজন কমানো বন্ধ করো, একটু কেক খাও।’ জবাবে অর্জুন মন্তব্য করেছিলেন, ‘তোমার জন্য অপেক্ষা করছি।’ সেই কথোপকথনের পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

তবে এখন পর্যন্ত অর্জুন কাপুর বা সাহিবা বালি—কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে প্রেমের বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!