1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

প্রতিনিধি

অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ কর্মসূচি চলাকালেই স্পেনে ৬ লাখের বেশি অভিবাসী অস্থায়ী অনুমতি নিয়ে বিভিন্ন খাতে কাজ শুরু করেছেন। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর ঘোষিত নিয়মিতকরণ কর্মসূচিতে ১১ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

স্পেন সরকার জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জনকে আবেদন যাচাই-বাছাই চলাকালে অস্থায়ীভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নিয়মিতকরণ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীদের এক বছরের বসবাসের অনুমতি দেওয়া হবে। এ জন্য আবেদনকারীকে ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করতে হবে এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা যাবে না।

চলতি বছরের ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করে স্পেন সরকার।

সেক্রেটারি অব স্টেট ফর মাইগ্রেশন পিলার ক্যানসেলা এবং সেক্রেটারি অব স্টেট ফর সোশ্যাল সিকিউরিটি বোরহা সুয়ারেজ জানান, সরকার প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা করেছিল। তবে শেষ পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় দ্বিগুণ।

তিনি বলেন, আবেদনকারীদের বেশিরভাগই লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। আবেদন যাচাইয়ের সময় তাদের সাময়িকভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, অস্থায়ী অনুমতি পাওয়া ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জনের মধ্যে ৩০ জুন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অভিবাসী আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন।

এদিকে ইতোমধ্যে ১১ হাজার অভিবাসী এক বছরের বসবাসের অনুমতি পেয়েছেন। আবেদনকারীদের মধ্যে ৮১ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে এবং মোট আবেদনকারীর ৫৭ শতাংশ নারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!