1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামের চরে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

কুড়িগ্রামের চরে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চর কালির আলগায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

‘ঈদের আনন্দ হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৯ মে) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়। উদ্যোগটি নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

মানবিক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

মাংস পেয়ে খুশি চরাঞ্চলের মানুষ। স্থানীয় বাসিন্দা আম্বিয়া বেগম বলেন, ঈদের দিনেও অনেক সময় গরুর মাংস খাওয়ার সুযোগ হয় না তাদের। এই সহায়তায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের অনেক মানুষ ঈদের দিনেও কোরবানির মাংস থেকে বঞ্চিত থাকেন। তাদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নদীভাঙন ও দারিদ্র্যের কারণে চরাঞ্চলের মানুষের জীবন অনেক কষ্টের। এমন উদ্যোগ অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!