ইপেপার / প্রিন্ট
যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নি সংযোগে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। প্রদেশটির গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসে এই ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীও নিহতের তালিকায় রয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আলজাজিরার প্রতিবেদনে থেকে জানা যায়, মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়, গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ প্রধান রেনেই জানান, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। তাকে গুলি করে হত্যা করা হয়।