1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাকেরের ক্যাচ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়: আতহার আলি খান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জাকেরের ক্যাচ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়: আতহার আলি খান

খেলাধুলা ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে গতকাল (বুধবার) সুপার ফোরে ভারতের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। এরপরই অভিষেক শর্মা ও শুভমান গিলে ঝড়ের গতিতে রান তুলেছেন। তবে তৃতীয় ওভারেই আউট হতে পারতেন অভিষেক। তানজিম হাসান সাকিবের বলে এই বিধ্বংসী ওপেনার অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাট ছুঁয়ে আসা বল ডানদিকে লাফিয়েও গ্লাভসে আটকাতে পারেননি উইকেটরক্ষক জাকের আলি অনিক।

শুরুতেই জীবন পাওয়া অভিষেকের রান ছিল তখন ৭। এরপর তিনি খেলেছেন ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস। ফলে জাকেরের ক্যাচ হাতছাড়া করার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন ধারাভাষ্যকার আতহার আলি খান। ম্যাচ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটা খুবই দুঃখজনক। আসলে শুরুতেই জাকের আলির হাতে যে ৭ রানে ক্যাচটি হাতছাড়া হয়েছিল। আমি মনে করি সেটাই ছিল আজকের ম্যাচের গেম চেঞ্জিং মুহূর্ত।’

লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করা জাকের আলিও সেটা স্বীকার করেছেন, ‘(ম্যাচের মোড় ঘুরিয়েছে কি না) হ্যাঁ, আপনি বলতে পারেন। কারণ সে (অভিষেক) এরপর দ্রুত রান তুলেছে। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’

ভারতের বিপক্ষে হারায় এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে আজকের (বৃহস্পতিবার) ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত সেমিফাইনাল। যেখানে টাইগাররা জিতবে বলে বিশ্বাস আতহারের, ‘ফাইনালে খেলার ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।’ তিনি পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছেন সবশেষ সিরিজ থেকে। গত জুলাইয়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!