1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছি না : নজরুল ইসলাম খান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছি না : নজরুল ইসলাম খান

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। তাই এটি হবে না– এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করি সরকার শিগগিরই তাদের অবস্থান জানাবে এবং নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় পরামর্শ দেবে। কারণ নির্বাচনের মাধ্যমেই একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব। না হলে হাজারো শহীদ ও নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

নজরুল ইসলাম খান বলেন, মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আপনাদের জানা আছে। বিএনপির নেতৃত্বে ১৬ বছর ধরে চলা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা ও হামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবুও সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়াই চালিয়ে গেছি।

হাটহাজারী মাদ্রাসার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম জিয়াও শহীদদের পরামর্শ নিয়ে কাজ করতেন। আমরাও মনে করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে হাজারো শহীদ, লাখো নিপীড়িত ও মজলুম মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। ২০১৩ সালে হেফাজতের ডাকে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রত্যাশাও যেন আমরা বাস্তবায়ন করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!