1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেইনি : হাসনাত আবদুল্লাহ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেইনি : হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরকেই নেতা নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রাখে। অন্যের ছেলেকে চামচা বানায় আর তার নিজের ছেলেকে নেতা বানায়।

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী বা হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেণির নেতা উৎপাদন হয় ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রবেশ করে। নির্বাচনের আগের রাতে ওসি, এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দিতে পারবে, তখন সেবক থাকবে না, মালিক হয়ে যাবে, আর আপনি হয়ে যাবেন তার দাস।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে আর অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে তারা হজ করতে চায়, দেশটা তাদেরকে তুলে দিয়েন না। জনগণ পাশে থাকতে তাহলে দিল্লি পালাতে হয় না। লন্ডন থাকতে হয় না। জনগণ সাথে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়।

দক্ষিণাঞ্চলের এই সংগঠক বলেন, কোনো পিন্ডি দিল্লি ও লন্ডন আমেরিকার ওপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!