1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাত্র এক বছর আগে যারা ব্যানার ছিড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, বাংলাদেশের মাটিতে আজকে তাদের ঠাঁই হয়নি। স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে।

সোমবার (৭ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

‎নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন। যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপোস করিনি, দেশ গঠনের এ যাত্রাতেও আমরা আপোস করবো না। আপনাদের অধিকারের জন্য আমরা রাজপথে থাকবো। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। সেই একইভাবে আমরা দেশ গঠন করবো।

গণঅভ্যুত্থানে শহীদের স্মরণ করে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছে। তাদের শহীদি মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্থ মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। সেজন্য আমরা কোনো ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেবো না।

নাটোরের উন্নয়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এতদিন উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনো ভালো কলেজ নেই, গ্যাস নেই। নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ নাটোরের মাটি থেকে চিরতরে নির্মৃল করতে পারবো।

‎দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী এস এম জার্জিস কাদিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!