1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন চলছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন চলছে

প্রতিনিধি

সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জাতীয় মহাসমাবেশ চলছে। সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।

এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করেন। মৎস্যভবন ও শাহবাগ থেকে অনেকেই পায়ে হেঁটে এসেছেন মহাসমাবেশে।

প্রথমপর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগরের নেতারা বক্তব্য রাখছেন। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন।

এরআগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছিলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দুপুর ২টা থেকে মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!