1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল উপহার পাঠাল বিএনপি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল উপহার পাঠাল বিএনপি

প্রতিনিধি

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতাস্বরূপ এ উপহার পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এসব তথ্য জানিয়েছেন।

বিএনপি জানায়, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সম্মানে উপহার পৌঁছানো হয়। এছাড়া খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপহার দেওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

বিএনপি জানায়, দেশটির মন্ত্রণালয়ে মৌসুমি ফল গ্রহণ করেন মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

প্রসঙ্গত, গত ২৩ জুন বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে উপহার পাঠানোর ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!