1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না : জামায়াতের প্রস্তাব - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না : জামায়াতের প্রস্তাব

প্রতিনিধি

একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন– জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এমন প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার (২২ জুন) দুপুরে এ কথা জানান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপ শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের আলোচনায় আমি প্রস্তাব দিয়েছি, আমরা যেন সংখ্যাগত মেয়াদের চেয়ে এই ঐকমত্যে পৌঁছাই যে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় ১০ বছরের বেশি সময় যেন প্রধানমন্ত্রী না থাকতে পারেন।

তাহের বলেন, এমন সিদ্ধান্ত নিলে সেটি ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হবে। এ বিষয়ে তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে।

তিনি আরও বলেন, যতবার প্রধানমন্ত্রী হন না কেন, মেয়াদ যেন জীবদ্দশায় ১০ বছরের বেশি না হয়। আমাদের দেশে সাধারণত দুই পূর্ণ মেয়াদে ১০ বছর হয়ে থাকে। তাই সেটিই গ্রহণযোগ্য সময়সীমা হিসেবে ধরা যেতে পারে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম দিনের সংলাপ শুরু হয়। এতে অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশন সূত্রে জানা গেছে, সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ছাড়াও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভূমিকা, সরাসরি নির্বাচন, নারীর প্রতিনিধিত্বসহ বিভিন্ন কাঠামোগত সংস্কার নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি সংলাপ করে। এরপর ২ মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!