1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে ফিরলেন ঋতুপর্ণারা, টিকিট জটিলতায় আটকে গেলেন একজন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দেশে ফিরলেন ঋতুপর্ণারা, টিকিট জটিলতায় আটকে গেলেন একজন

প্রতিনিধি

নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফের দেশে এসেছেন ঋতুপর্ণারা। আজ সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় আসেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা। টিকিট জটিলতায় শামসুন্নাহার সিনিয়র আসতে পারেননি।

জর্ডানে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ পিটার বাটলার ভুটান লিগে খেলা পাঁচ জনকে ডেকেছিলেন। গোলরক্ষক রুপ্না চাকমার ক্লাবের খেলা না থাকায় তিনি আর ভুটান যাননি। ঢাকায় দলের সঙ্গে ক্যাম্প করেছেন। বাকি চার ফুটবলার জর্ডান থেকে ফিরে ৭ জুন ভুটানে রওনা হয়েছিলেন। সেই চার জনেরই একসঙ্গে আজ আসার কথা থাকলও তিন জন এসেছেন, ‘শামসুন্নাহার টিকিট পায়নি। এজন্য সে ২১ জুনের ফ্লাইটে আসবেন’-বলেন ঋতুপর্ণা চাকমা।

ভুটানে বাংলাদেশ জাতীয় দলের ১০ জন ফুটবলার লিগ খেলছেন। ১০ জনের সঙ্গেই বাফুফে চুক্তি করলেও তারা মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। জাতীয় দলের ক্যাম্পে আসলে তখন থেকে তারা আর্থিক বেতন ভাতা পাবেন। পাঁচ ফুটবলার জর্ডান সিরিজে খেলায় ম্যাচ ফি ও ক্যাম্পের সময়কালীন সম্মানী পাবেন।

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয় জুনের শেষ সপ্তাহে। ২৪ অথবা ২৫ জুন বাংলাদেশ মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হতে পারে। শামসুন্নাহার সিনিয়র সেক্ষেত্রে দলের সঙ্গে দেশে তিন চার দিনের বেশি অনুশীলন করতে পারবেন না। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!