1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিত-কোহলিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ার! - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রোহিত-কোহলিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ার!

প্রতিনিধি

রোহিত-কোহলিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ার!
কিছু দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকা অবশ্য মাঠ থেকে বিদায় নিতে পারেননি। সর্বশেষ আইপিএল চলাকালে হঠাৎ তারা এমন ঘোষণা দিয়েছিলেন। তবে তাদের জন্য এবার ব্যাতিক্রম এক উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভারতীয় দুই তারকার জন্য একটি আনুষ্ঠানিক বিদায় আয়োজনের পরিকল্পনা করছে সিএ। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। চলতি বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এমন আয়োজন করা হতে পারে।

এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ধারণা করা হচ্ছে এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ও কোহলির শেষ সিরিজ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!