1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবারো বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহমিদুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আবারো বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহমিদুল

প্রতিনিধি

আবারো বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহমিদুল
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে আজ ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘন্টা খানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দিয়েছে। পাশাপাশি ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে।
মার্চ উইন্ডোতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে সপ্তাহ খানেক দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন। এরপর সৌদি থেকে অন্য সকল ফুটবলার ঢাকা আসলেও ফাহমিদুল ইতালি ফিরে গেছেন। কোচ ফাহমিদুলকে বাদ দেয়ায় কড়া সমালোচনার মধ্যে পড়েছিলেন। ফুটবলপ্রেমী সমর্থকরা ফাহমিদুলকে ফেরানোর জন্য আন্দোলন করেছিলেন। এই বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলবও করেছিলেন।

বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে একটি সভা করেছিল। সেই সভায় কমিটির সদস্যরা ফাহমিদুলকে ঢাকার মাঠে পুনরায় দেখার আহ্বান জানান কোচের কাছে। কোচ সেই দিনের সভায় ফাহমিদুলকে চূড়ান্ত দলে না রাখার অনেক যুক্তি দিলেও শেষ পর্যন্ত কোচ আবার ফাহমিদুলকে পুনরায় বাংলাদেশ দলে ডেকেছেন।
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। বাফুফে ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুলকে চেয়েছে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ম্যাচে ফাহমিদুলকে বাদ দিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন। এবার তিনি কি করেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন। পাশাপাশি বাফুফে কর্তারাও ঢাকায় নিজেদের চোখে ফাহমিদুলের অনুশীলন দেখার জন্য মুখিয়ে আছেন।

ফাহমিদুলের পাশাপাশি হামজা চৌধুরি ও সামিত সোমের ক্লাবের সঙ্গেও বাফুফে চিঠির আদান-প্রদান করছে। দুই হাই প্রোফাইল ফুটবলারকে ক্যাম্প শুরুর ১-২ দিনের মধ্যেই আনার সর্বাত্নক চেষ্টা করছে ফেডারেশন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। সিঙ্গাপুরের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তিনি কাদের ডাকেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!