1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ট্রাম্পদের বাবা মোদি’, মন্তব্যের পর পোস্ট ডিলিট কঙ্গনার - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

‘ট্রাম্পদের বাবা মোদি’, মন্তব্যের পর পোস্ট ডিলিট কঙ্গনার

বিনোদন ডেস্ক :

‘ট্রাম্পদের বাবা মোদি’, মন্তব্যের পর পোস্ট ডিলিট কঙ্গনার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটূক্তি করে একটি পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে সেই পোস্ট মুছে ফেলতে বলা হয় তাকে; এরপর দুঃখপ্রকাশ করেন।

বিষয়টি খোলাসা করে বললে, ভারতে আর অ্যাপ্‌লের জিনিস তৈরি করার দরকার নেই- সম্প্রতি এমন পরামর্শ অ্যাপ্‌‌লের এক কর্মকর্তাকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে রেগে যান অভিনেত্রী। এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘হঠাৎ ভালোবাসা কমে যাওয়ার (ভারতের প্রতি আমেরিকার) নেপথ্যে কী কী কারণ থাকতে পারে?’

এরপর মোদিকে পরোক্ষভাবে ট্রাম্পের বাবা বলে অভিহিত করে কঙ্গনা লেখেন, ‘ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট। আর মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তবে নিঃসন্দেহে ট্রাম্প একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদি সব আলফা মেলের বাবা। আপনাদের কী মনে হয়?’
শুধু তাই নয়, ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে না কি ব্যক্তিগত ঈর্ষা থেকে? সেই প্রশ্নও পোস্টে তুলেছেন কঙ্গনা।

এরপর সেই পোস্ট মুছে কঙ্গনা লেখেন, ‘শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন। আমার ব্যক্তিগত মতামত এই ভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।’

উল্লেখ্য, এই পোস্ট কঙ্গনা মুছে দেওয়ার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই পোস্ট মুছে দেওয়ার পরেও কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!