1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএলের জন্য ৭ দিনের এনওসি পেয়েছেন মুস্তাফিজ, কয় ম্যাচ খেলবেন? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আইপিএলের জন্য ৭ দিনের এনওসি পেয়েছেন মুস্তাফিজ, কয় ম্যাচ খেলবেন?

প্রতিনিধি

আইপিএলের জন্য ৭ দিনের এনওসি পেয়েছেন মুস্তাফিজ, কয় ম্যাচ খেলবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।

মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তবে এই বাঁহাতি পেসারকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।
বিরতির পর আইপিএল আবারো শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ২৪ মে। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচেই খেলতে পারবেন ফিজ।

দিল্লির নামের পাশে ১১ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট। প্লে অফের সম্ভাবনা এখনই তাদের শেষ হয়ে যায়নি। তবে সমীকরণটা একটু কঠিনই। নিজেদের শেষ তিন ম্যাচে জয়ের সঙ্গে নজর রাখতে হবে অন্য দলগুলোর দিকেও। যদি প্লে অফের সমীকরণ মেলাতে পারে দিল্লি তাহলে পরের পর্বে মুস্তাফিজকে পাবে না তারা।

আজ এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!