1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বুমরাহকে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে ভারত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বুমরাহকে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে ভারত

প্রতিনিধি

বুমরাহকে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে ভারত
ইংল্যান্ড সফরের আগে দায়িত্বে রদবদল আনছে ভারত। নতুন সহ-অধিনায়ক পাচ্ছেন রোহিত শর্মা। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। পাঁচটি টেস্টের মধ্যে দু’টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিরিজে ভারত যে একমাত্র টেস্টটি জিতেছিল সেটি বুমরাহর অধিনায়কত্বে। কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বুমরাহর ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়া সফরে টানা খেলায় বাড়তি চাপ পড়েছিল বুমরাহর ওপর। ফলে সিরিজের শেষ টেস্টে পিঠে চোট পান তিনি। সেই টেস্টে প্রথম দিনের পর আর খেলতে পারেননি। তারপর প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। তারকা এই পেসারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়েছে ভারতকে। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

চোট সারিয়ে আবারও মাঠে ফিরেছেন বুমরাহ। ধীরে ধীরে ফর্মে ফিরছেন। আইপিএলের পর আগামী জুনে ইংল্যান্ড সিরিজ রয়েছে ভারতের। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে এটি ভারতের প্রথম সিরিজ। সেখানে বুমরাহকে সব টেস্টে খেলানো যাবে না বলে নির্বাচক ও বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। বেছে বেছে খেলাতে হবে। সেই কারণেই বুমরাহর ওপর থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব সরিয়ে দিতে চাইছে বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এমন একজনকে সহ-অধিনায়ক করতে চাইছি যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে সিরিজে বারবার সহ-অধিনায়ক বদলাতে হবে। সেটা চাইছি না। অধিনায়ক ও সহ-অধিনায়ক সিরিজের সব টেস্ট খেললে দলের সুবিধা।”

বোর্ডের ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট নতুন করে নেতৃত্ব নিয়ে ভাবনাচিন্তা করছে তারা। কয়েক মাস আগে পর্যন্ত রোহিতের পর বুমরাহর হাতেই ভারতের লাল বলের অধিনায়কত্ব দেখা হচ্ছিল। কিন্তু তার চোট পরিস্থিতি বদলে দিয়েছে। এই পরিস্থিতিতে দু’জনের নাম উঠে আসছে। শুভমান গিল ও ঋষভ পান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমানকে রোহিতের ডেপুটি করা হয়েছিল। পান্তও লাল বলের ক্রিকেটে ভারতের প্রথম পছন্দ। এই দু’জনের মধ্যে একজনের হাতে দায়িত্ব তুলে দিতে পারে বোর্ড। তবে এই মুহূর্তে দৌড়ে অনেকটা এগিয়ে শুভমান। আইপিএলেও ছন্দে রয়েছেন তিনি। অন্যদিকে পান্তের আইপিএলে যা হাল তাতে তার আত্মবিশ্বাস তলানিতে। এই পরিস্থিতিতে টেস্ট দল থেকেও বাদ পড়তে পারেন তিনি। ফলে ইংল্যান্ড সফরে পান্তই খেলবেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সে কারণেই সহ-অধিনায়ক হওয়ার লড়াইয়ে এগিয়ে শুভমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!