1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

প্রতিনিধি

আজ বাংলাদেশ ক্রীড়াঙ্গন জুড়েই বৃষ্টির ঘটনা। টেস্ট ক্রিকেটে সিলেটে সকালে প্রথম সেশন হয়নি বৃষ্টির জন্য। ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ ফাইনাল ময়মনসিংহে ঝড় ও বৃষ্টির কবলে পড়ে আলোকস্বল্পতায় অসমাপ্ত। ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচও এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে। গ্রুপে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। কালকের ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। ছয় মিনিট পর ক্রাইউচ ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করে আবার বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের বাকি ২৬ মিনিট দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই গোল করতে না পারায় ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক হয়। যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম।

বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও কষ্টার্জিত জয় পেয়েছে। খেলা শেষ হওয়ার ২০ সেকেন্ড আগের গোলে জিতেছে। বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ড-ইন্দোনেশিয়াকে বেশ সহজে হারালেও এবার বেশ ঘাম ঝরাতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!