1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন কোচের সন্ধানে পাকিস্তান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নতুন কোচের সন্ধানে পাকিস্তান

প্রতিনিধি

আকিব জাভেদ থাকছেন না পাকিস্তানের হেড কোচের পদে– এমন গুঞ্জনটা শুরু হয়েছিল আরও বেশ কিছুদিন আগে থেকে। তবে এবার আনুষ্ঠানিকভাবেই শুরু হলো পাকিস্তানের কোচ হওয়ার প্রক্রিয়া। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে কোচ খুঁজছে পিসিবি।

পাকিস্তানের গণমাধ্যমে খবর, কোচ হিসেবে মেয়াদ দীর্ঘায়িত করার প্রস্তাব দেয়া হয়েছিল আকিব জাভেদকে। কিন্তু তিনি সেই আবেদন ফিরিয়ে দিলে আনুষ্ঠানিকভাবে কোচ খোঁজা শুরু করে পিসিবি। কোচ হওয়ার আবেদনে পিসিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, আগ্রহী ব্যক্তির অন্তত লেভেল-থ্রি কোচিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে জাতীয় কিংবা ঘরোয়া পর্যায়ে অন্তত ১০ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে।

আকিব জাভেদকে গত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী দায়িত্বে নিযুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্যারি কার্স্টেনকে সাদা বলের কোচের পদ থেকে সরিয়ে সাবেক এই পেসারকে যুক্ত করা হয়। এরপর জেসন গিলেস্পিকেও সরিয়ে দেয়া হয়। তিন ফরম্যাটেই পাকিস্তানের দায়িত্বে আসেন আকিব জাভেদ। যদিও ফর্মহীনতায় ভুগতে থাকা দলকে টেনে তুলতে পারেননি তিনি।

এরপরেও আকিব জাভেদেই আস্থা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে সাবেক এই পেসারের মনোবাসনা ছিল ভিন্ন। পাকিস্তানি গণমাধ্যমের ভাষ্য, পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান হওয়ার ইচ্ছে আছে আকিব জাভেদের। এই পদেই সামনের দিনে দেখা যেতে পারে তাকে। গতকালই এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিসিবি। নাদিম খানের পদত্যাগের পর থেকে এই পদ শূন্য রয়েছে।

পিসিবি সূত্রের দাবি, দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আপাতত আর কাজ চালাতে নারাজ বোর্ড। তাদের এবারের লক্ষ্য বিদেশি কোনো কোচ। তবে এক্ষেত্রেও আলাদা পরিকল্পনা পিসিবির। অতীতে নামী কোচ নিয়ে আসার প্রবণতা থাকলেও, এবারে সেখান থেকে বেরিয়ে আসতে চায় তারা। এর বদলে কিছু প্রতিশ্রুতিশীল নামকেই কোচ হিসেবে চাইছে পিসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!