1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএল চলাকালে বিয়ে নিয়ে প্রশ্ন ধারাভাষ্যকারের, যা বললেন গিল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আইপিএল চলাকালে বিয়ে নিয়ে প্রশ্ন ধারাভাষ্যকারের, যা বললেন গিল

প্রতিনিধি

কলকাতা-গুজরাট ম্যাচ শুরুর আগমুহূর্তে অদ্ভুত কাণ্ড করে বসলেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ইডেনে টসের পর গুজরাট অধিনায়ক শুভমান গিলকে প্রথম একাদশ বা খেলার পরিকল্পনা নয়, প্রশ্ন করলেন বিয়ে নিয়ে। তার জবাবও দিলেন গুজরাট কাপ্তান।

টসের পর মরিসন প্রশ্ন করেন, “তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনেই কি তোমার বিয়ে?” জবাবে শুভমন হেসে বলেন, “না, না। তেমন কিছু নয়।” শুভমনের জবাবে হেসে ফেলেন মরিসনও।

শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে জল্পনা অনেক দিনের। ভারতীয় দলের খেলা দেখতে মাঝেমাঝেই মাঠে যান সারা। তাতে জল্পনা আরও বাড়ে। দু’জনে কখনো এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও জল্পনা কমেনি। তার মধ্যে সম্প্রতি শুভমন ও সারা ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। এরই মধ্যে শুভমনকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন মরিসন।

প্রসঙ্গত, এবারের আইপিএলে ব্যাট হাতে ছন্দে আছেন শুভমান গিল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪৩.৫৭ গড় ও ১৫৩.২৭ স্ট্রাইক রেটে ৩০৫ রান করেছেন তিনি। তিনটি অর্ধশতরান রয়েছে। পাশাপাশি তার দল গুজরাটও উড়ছে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। এরই মধ্যে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!