1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘নিলামেই হেরে গেছে চেন্নাই’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘নিলামেই হেরে গেছে চেন্নাই’

প্রতিনিধি

আইপিএলে নিজেদের ইতিহাসে এমন বাজে সময় খুব একটা দেখতে হয়নি চেন্নাই সুপার কিংসকে। চলমান আসরেই টানা ৫ ম্যাচ হারের হারের বিব্রতকর রেকর্ড গড়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ৮ ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে সিএসকে।

আইপিএল থেকে প্রায় বিদায় হয়েই গিয়েছে অন্যতম সফল দলটি। চেন্নাইয়ে খেলা দুই সাবেক ক্রিকেটার মনে করছেন, এমনটাই হওয়ার কথা ছিল। কারণ মহানিলামেই আইপিএলে হেরে গিয়েছিল চেন্নাই।

চেন্নাইয়ের ভরাডুবি নিয়ে কথা বলেছেন দলটির হয়ে খেলা ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং। এ দুই সাবেক ক্রিকেটারের মতে, নিলামে যে ধরনের ক্রিকেটার কেনা উচিত ছিল তা কিনতে পারেনি চেন্নাই। তার ফল ভুগতে হচ্ছে এখন।
চেন্নাইয়ে দীর্ঘ দিন খেলা রায়না বলেছেন, ‘সিএসকের নিলাম খুব খারাপ হয়েছে। নিলামে এত প্রতিভাবান, এত তরুণ ক্রিকেটার ছিল। কোথায় গেল তারা? তোমরা এত টাকা নিয়ে যাও নিলামে। ঋষভ পন্তকে নিলে না? শ্রেয়াস আয়ারকে নিলে না? কেএল রাহুলকে নিলে না? চেন্নাই দলটাকে কখনও এত খোঁড়াতে দেখিনি।’
ক্রিকেটার তুলে আনার দায়িত্বে যারা থাকেন, সেই স্কাউটদের কাঠগড়ায় তুলেছেন হরভজন। তার মতে, চেন্নাইয়ের তরুণ ক্রিকেটাররা আস্থার দাম রাখতে পারছেন না।

হরভজন বলেছেন, ‘সিএসকে এত ড় দল। নিলামে ওদের সামনে বড় ক্রিকেটারদের নেওয়ার সুযোগ ছিল। সেটা করেনি। যেসব তরুণ ক্রিকেটারকে নিয়েছে তাদের মধ্যেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা দেখতে পাচ্ছি না। ওদের স্কাউটের বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। ওদের পছন্দের উপরেই তো দল গড়া হয়েছে।’

প্রসঙ্গত, চেন্নাইয়ের হয়ে সবশেষ আসরে খেলা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েও এবার আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটিং, বোলিং সব বিভাগেই ভুগছে আইপিএল ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!