1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রান্সপোর্ট ইউনাইটেডে যোগ দিতে ভুটান গেলেন কৃষ্ণা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ট্রান্সপোর্ট ইউনাইটেডে যোগ দিতে ভুটান গেলেন কৃষ্ণা

প্রতিনিধি

বাংলাদেশের ৯ জন নারী ফুটবলার ভুটানে আছেন লিগ খেলতে। আজ সকালে কৃষ্ণা রাণী সরকার রওনা হয়েছেন শেষ সদস্য হিসেবে। রুপ্না, মাসুরার সঙ্গেই তার যাওয়ার কথা ছিল। ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হওয়ায় আজ সকালে তিনি ভুটানের উদ্দ্যেশ্যে রওনা হলেন।

২০২২ সালে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম দক্ষিণ এশিয়ার সেরা হয়। সেই সাফল্যের অন্যতম কারিগর কৃষ্ণা রাণী সরকার। গতি, শুটিং, ড্রিবলিংয়ে অসাধারণ দক্ষতা কৃষ্ণার। বাংলাদেশের অন্যতম সেরা নারী ফুটবলারও কৃষ্ণা। আকস্মিক আঙুলের ইনজুরিতে কৃষ্ণার ছন্দপতন হয়। অনেক দিন খেলার বাইরে ছিলেন। লড়াই করে মাঠে ফিরলেও আবার নিজের সেই ছন্দ এখনো পাননি।

ভুটান জাতীয় নারী দলকে বাংলাদেশ বড় ব্যবধানেই হারায়। নারী ক্লাব ফুটবলে তারা নিজেদের ধীরে ধীরে তৈরি করছে। গত বছর শুরু হওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ অংশগ্রহণ করেছে। সেই দলে বাংলাদেশের তিন ফুটবলার ছিল। অথচ বাংলাদেশের কোনো ক্লাব এতে অংশ নেয়নি।

এবার ভুটান নারী লিগে বাংলাদেশের দশ ফুটবলার তিন ক্লাবে খেলবে। কৃষ্ণা, মাসুরা, রুপ্না ট্রান্সপোর্ট ইউনাইটেডে ; সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা পারো এফসি আর থিম্পু সিটিতে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন। জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাই বা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার কাউকে দলে ডাকলে তার আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাফুফে। ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!