1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সুপারপাওয়ার’ পুরস্কার জিতে কত টাকা পেলেন রিশাদ? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘সুপারপাওয়ার’ পুরস্কার জিতে কত টাকা পেলেন রিশাদ?

প্রতিনিধি

চতুর্থ উইকেটটাও হয়ত পেতে পারতেন রিশাদ হোসেন। সিকান্দার রাজা ক্যাচটা ধরেছিলেন ঠিকঠাকই। কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না। চলে যেতে হলো বাউন্ডারি লাইনের বাইরে। পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারটা হতে হতে হলো না রিশাদের।

কিন্তু তাতে তো বাকি কীর্তি চাপা থাকছে না। স্পেলের প্রথম দুই ওভারেই যে করাচি কিংসের মিডল অর্ডার পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশি এই লেগি। শান মাসুদ তারই বলে ক্যাচ দেন উইকেটের পেছনে স্যাম বিলিংসের হাতে। ইরফান খান বিগশট খেলতে গিয়ে ক্যাচ দেন ড্যারিল মিচেলের হাতে। আর আব্বাস আফ্রিদির উইকেটে ক্যাচ নেন জামান খান।

লাহোর কালান্দার্সের হয়ে এদিন রিশাদের বোলিং ফিগার ৪-০-২৬-৩। এদিন দারুণ বোলিংয়ের সুবাদে ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কারটাও নিজের করে নিয়েছেন রিশাদ হোসেন। পাকিস্তানি অর্থমূল্যে তিন লাখ রুপির চেক দেয়া হয় বাংলাদেশের স্পিনারকে। বাংলাদেশের আজকের দিনের অর্থমূল্যে যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার সমান।

টানা দুই ম্যাচে ৩ উইকেট শিকার করে উইকেটের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন তিনি। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের ‘ফজল মাহমুদ ক্যাপ’ এখন তার দখলে। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।

রিশাদের মতো ছন্দে আছে তার দল লাহোর কালান্দার্সও। এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে। পিএসএলে রিশাদের দল লাহোরের পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!