1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলাকার মানুষের জন্য হাসপাতালের আর্জি জানালেন শরিফুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

এলাকার মানুষের জন্য হাসপাতালের আর্জি জানালেন শরিফুল

প্রতিনিধি

মানুষ যখন বড় হয়, নাম যশখ্যাতি প্রতিপত্তি পেয়ে যায় তখন নাকি অতীতের কথা ভুলে যায়। তবে ক্রিকেটার শরিফুল ইসলামের বেলায় সেটা ভিন্ন। বাংলাদেশ জাতীয় দলের এই পেসার সবসময় তার নিজ এলাকা পঞ্চগড়কে নিয়ে ভাবেন, ভালো কিছু করার চেষ্টা করেন। শুধু নিজ এলাকা নয় দেশের বিভিন্ন সময় নানা ইস্যুতেও সবার আগে কথা বলতে দেখা যায় শরিফুলকে।

আজ (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজ এলাকার জন্য একটি হাসপাতালের দাবি জানান শরিফুল। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি।

কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত। আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ।’

‘এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!