1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবশেষে মাঠে সুপার লিগে নামছেন মুস্তাফিজ, - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অবশেষে মাঠে সুপার লিগে নামছেন মুস্তাফিজ,

প্রতিনিধি

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু থেকে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আসন্ন সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

গেল রোববার শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। গ্রুপপর্ব শেষে আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগের খেলা। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এখন পর্যন্ত জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই গ্রুপপর্বে দেখা গিয়েছিল। যদিও ছিলেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

শুরুতে জানা গিয়েছিল, ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি ঠিকঠাক না হওয়ায় খেলছেন না ফিজ। তবে এরপর জানা যায়, তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। তবে সেটা গুরুতর কিছু নয় বলেই জানা যায় পরে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় চোট পেয়েছিলেন বাঁ-হাতি টাইগার পেসার। সে হিসেবে টুর্নামেন্ট শেষে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। পাশাপাশি চোট পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে হয়েছেন ফিটও।

বর্তমানে মুস্তাফিজ পুরোপুরি ফিট রয়েছেন। গেল কয়েকদিন দেখা গিয়েছিল নিয়মিত শের-ই-বাংলায় অনুশীলন চালিয়ে যেতে। মুস্তাফিজের সঙ্গে ডিপিএলের দল মোহামেডান ক্লাব যোগাযোগ করে চুক্তি করেছে সুপার লিগের জন্য। সবকিছু ঠিক থাকলে সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই খেলবেন ফিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!