1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে খেলতে কোন সমীকরণের সামনে বাংলাদেশ? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিশ্বকাপে খেলতে কোন সমীকরণের সামনে বাংলাদেশ?

প্রতিনিধি

সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল ওয়েস্ট ইন্ডিজের নারীদের নিয়ে। তাদের বিপক্ষে সিরিজ হারিয়েই যে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়া থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানে বিশ্বকাপের বাছাইপর্বেও সেই উইন্ডিজ নারীদেরকেই সামনে পাচ্ছে তারা। তবে উইন্ডিজ ম্যাচের আগেই যেন বাংলাদেশ শিবিরে খানিক সুবাতাস।

সেই সুবাতাসের পেছনে মূল কারিগর অবশ্য স্বাগতিক পাকিস্তান। স্কটল্যান্ডের নারীদের কাছে অঘটনের হারের পর পাকিস্তানের কাছেও হেরে গিয়েছে উইন্ডিজের মেয়েরা। লো-স্কোরিং ম্যাচে সিদরা আমিন আর ফাতিমা সানার পারফরম্যান্সে ভর করে ৬৫ রানের জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। আর সেটাই বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ করেছে অনেকটা সহজ।

আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেলেই বলতে গেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের হাতছোঁয়া দূরত্বে চলে যাবে বাংলাদেশ নারী দল। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচের এক ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ।

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মোট ৪ জয় পেলে ৮ পয়েন্ট হবে বাংলাদেশের। তবে শেষ দুই ম্যাচ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকায় এই পয়েন্টই যথেষ্ট হয়ে যাবে জ্যোতির দলের জন্য। আজকের ম্যাচে জিতে ফিরতে পারলে স্কটল্যান্ডের সামনে ৮ পয়েন্টের সুযোগ থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের সেই সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছে আগেই। সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানই চলে যাবে বিশ্বকাপে।

তবে সব জটিলতা কাটবে স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে। আর আজ যদি অঘটনের হার জোটে বাংলাদেশের কপালে, সেক্ষেত্রে পরের দুই ম্যাচে জেতার পাশাপাশি স্কটল্যান্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।
বিকেল ৩ টায় লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে খেলা। সরাসরি দেখা যাবে আইসিসি এর ওয়েবসাইটে।

বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ

১/ স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে পরের দুই ম্যাচে দরকার ১ জয়।
২/ স্কটল্যান্ডের বিপক্ষে হারলে পরের দুই ম্যাচেই দরকার জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!