1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএলে মুস্তাফিজ সতীর্থের বিব্রতকর পরিসংখ্যান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আইপিএলে মুস্তাফিজ সতীর্থের বিব্রতকর পরিসংখ্যান

প্রতিনিধি

চেন্নাই সুপার কিংসের রিটেনশনের তালিকায় ছিল মাথিশা পাথিরানার নাম। পেস আক্রমণের বড় ভরসা হয়েই ছিলেন তাদের জন্য। চলতি আসরেও খলিল আহমেদ, নূর আহমেদের সঙ্গে চেন্নাইয়ের বোলিং বিভাগে কার্যকর ভূমিকায় পাথিরানা। টানা ৫ হারের পর লখনৌর বিপক্ষে জয়ের ম্যাচেও পাথিরানা রেখেছেন অবদান। ৪৫ রান খরচা করলেও পেয়েছেন ২ উইকেট।

তবে লখনৌর বিপক্ষে এই ম্যাচেই বিব্রতকর এক রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার এই পেসার। নিজের ৪ ওভারের স্পেলে দিয়েছেন ৬ ওয়াইড। তাতে আইপিএল ক্যারিয়ারে ৮০টি ওয়াইডের চক্র পূরণ করেছেন তিনি। পাথিরানার নিজের অভিষেকের পর থেকে আর কোনো বোলারই আইপিএলে এত বেশি ওয়াইড বল করেননি।

পাথিরানার আইপিএল অভিষেক হয় গুজরাট টাইটান্সের হয়ে ২০২২ আসরে। এরপরেই চলে আসেন চেন্নাইয়ে। সেখানেই আছেন এখন পর্যন্ত। আইপিএলে খেলেছেন ২৫ ম্যাচ। তাতে ওয়াইড ৮০টি। পেছনে ফেলেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ৭৮ ওয়াইডের বিব্রতকর রেকর্ডকে।
আইপিএলে ওয়াইড সংখ্যা (পাথিরানার অভিষেকের পর থেকে)

৮০ – মাথিশা পাথিরানা
৭৮ – মোহাম্মদ সিরাজ
৫৯ – হার্শাল প্যাটেল
৫৮ – তুশার দেশপান্ডে
৫৪ – রবিচন্দ্রন অশ্বিন

পাথিরানা অবশ্য এই তালিকা থেকে স্বান্তনা কিছুটা খুঁজতেই পারেন। তার বর্তমান এবং সাবেক দুই সতীর্থও আছেন সবচেয়ে বেশি ওয়াইডের তালিকায়। বর্তমানে তিনি চেন্নাইয়ে ড্রেসিংরুম ভাগ করছেন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। তার ওয়াইড ৫৪টি। আর গেলবছরের সতীর্থ তুশার দেশপান্ডে ২০২২ সালের পর থেকে দিয়েছেন ৫৮ ওয়াইড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!