1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখের স্বপ্নের বাড়িতে থাকতে পারবেন আপনিও! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

শাহরুখের স্বপ্নের বাড়িতে থাকতে পারবেন আপনিও!

বিনোদন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ অনেকের কাছেই স্বপ্নের ইমারত। মায়ানগরীতে ঘুরতে গেলে এই প্রাসাদ প্রায় সকলের কাছেই দর্শনীয় স্থান। তবে কয়েকদিন আগেই বাড়ি পরিবর্তন করেছেন। এখন সপরিবারে তিনি পালি হিলসের এক বাংলোতে থাকছেন।

তবে বিদেশেও শাহরুখের বাড়ির সংখ্যা নেহাত কম নয়। দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া-সহ একাধিক শহরে রয়েছে তার স্বপ্নের বাড়ি। যেখানে থাকার সুযোগ পেতে পারেন আপনিও। এক রাত থাকার জন্য কত টাকা গুনতে হবে? মান্নাত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

তার অন্দরসজ্জা কেমন হবে তা সকলেই জানতে আগ্রহী। কয়েক বছর আগেই ভক্ত-অনুরাগীদের জন্য দিল্লির বাড়ির দরজা খুলে দিয়েছিলেন শাহরুখ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সেখানে রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন কেউ কেউ।

এবার সাধারণ মানুষের জন্য ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বুকে তৈরি ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’র দরজা খুললেন কিং খান। বাড়িটি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। রয়েছে ৬টি বেডরুম। সুইমিং পুলের ধারে বসে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য।

এছাড়া থাকছে জাকুজি, টেনিস কোর্ট। বাড়ির ভিতরে আগুন পোহানোর জন্য প্রতিটি ঘরে পাবেন ফায়ার প্লেস। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, বিভিন্ন দেওয়াল সাজানো বড় বড় আয়না দিয়ে। পছন্দের বই পড়ার জন্যও বিশেষ ব্যবস্থা করা আছে। এছাড়াও রয়েছে নানা ডিজাইনের ঝাড়বাতি। রান্নাঘরটিও তাক লাগানোর মতো।

সব মিলিয়ে কোনও প্রাসাদের থেকে কম নয় এই বাড়ি। এবার আসা যাক খরচে। গ্র্যান্ড ভ্যাকেশন ভিলায় থাকার জন্য প্রতি রাতের জন্য খরচ হবে প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। ২০১৭ সালে মুক্তি পায় অনুষ্কা শর্মা ও শাহরুখ অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’। এই ছবির শুটিংয়ের জন্য গোটা টিমকে নিয়ে এই বাড়িতেই ছিলেন বাদশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!