1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোহলির ব্যাট উধাও, পাওয়া গেল সতীর্থের ব্যাগে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কোহলির ব্যাট উধাও, পাওয়া গেল সতীর্থের ব্যাগে

প্রতিনিধি

কয়েক দিন আগে ড্রেসিংরুমে বিরাট কোহলিকে না জানিয়েই তার পারফিউম ব্যবহার করেছিলেন এক সতীর্থ ক্রিকেটার। এবার খোয়া গেল তার ব্যাট। খেলা শেষে নিজের ব্যাট খুঁজতে হিমশিম অবস্থা কোহলির। শেষ পর্যন্ত এক সতীর্থের ব্যাগ থেকে উদ্ধার হয় তার ব্যাট!

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে এমন ঘটনাই ঘটলো। আসলে পুরোটাই হয়েছে কোহলির সঙ্গে মজা করার জন্য। কোহলি সাজঘরে যাওয়ার আগেই তার ব্যাগ থেকে একটি ব্যাট বের করে নিজের ব্যাগে রেখে দেন অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড। কোহলি গিয়ে যখন ব্যাগ গোছাচ্ছেন, তখন তিনি দেখেন সাতটির বদলে ৬টি ব্যাট সেখানে রয়েছে।

কোহলি বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকেন। তিনি বুঝতে পারছিলেন না কে তার ব্যাগ নিয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাও করেন কোহলি। কিন্তু কেউ কিছু বলেননি। অবশেষে বাধ্য হয়ে তিনি ড্রেসিংরুমে তার ব্যাট খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ খোঁজার পর ডেভিডের ব্যাগে নিজের ব্যাট দেখতে পান কোহলি। সঙ্গে সঙ্গে ব্যাটটি বের করেন তিনি।

ডেভিডকে কোহলি জিজ্ঞাসা করেন, তার ব্যাট কীভাবে ডেভিডের ব্যাগে গেল। জবাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার জানান, তিনি ব্যাটটি চুরি করেননি, ধার নিয়েছিলেন। তিনি আসলে দেখতে চেয়েছিলেন, কীভাবে এত ভালো খেলেন কোহলি। তাতে তার ব্যাটের কী ভূমিকা রয়েছে। এই কথা শুনে কোহলি হেসে ফেলেন। বাকিরাও হাসেন।

রাজস্থানের বিপক্ষে রান পেয়েছেন কোহলি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছিল রাজস্থান। জবাবে ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি। মৌসুমে চতুর্থ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে বেঙ্গালুরু। যদিও ম্যাচ শেষে সতীর্থদের মজার খোরাক হতে হল কোহলিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!