1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলা নববর্ষে বঙ্গে আসছে 'ননসেন্স' ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু। - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

বাংলা নববর্ষে বঙ্গে আসছে ‘ননসেন্স’ ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু।

বিনোদন ডেস্ক :

শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজ ‘ননসেন্স’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই সিরিজটি আসছে পহেলা বৈশাখ উপলক্ষে।

ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার , শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।

‘ননসেন্স’ সিরিজের গল্প ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য করেছেন রাকেশ বসু।

সিরিজের গল্প নিয়ে নির্মাতা গ্লিটজকে বলেন, “এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি ভিন্ন চিন্তাধারার দুইটি পরিবারের গল্প।

“গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব এবং কী সেই ঘটনা সেই গল্পই দেখা যাবে সিরিজে।”

ঢাকার বিভিন্ন প্রান্তে সিরিজের দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

সিরিজটি নিয়ে বসু বলেন,”পারিবারিক গল্পের সিরিজ এটি। নাটকে তো অনেক বিষয় থাকে আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!