1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছোটপর্দার অভিনেতা জামিলের স্ত্রী কে এই মুনমুন? - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ছোটপর্দার অভিনেতা জামিলের স্ত্রী কে এই মুনমুন?

বিনোদন ডেস্ক :

বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। শোনা যাচ্ছে, পর্দার পরিচিতি মুখ মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে দীর্ঘ সময়ের প্রেম ছিল অভিনেতার; অবশেষে তা রূপ নিল পরিণয়ে।

রোববার রাতে সামাজিক মাধ্যমে জামিল-মুনমুনের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু। এদিনই নাকি দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, লাল ট্র্যাডিশনাল শাড়ি পরে রয়েছেন মুনমুন, সাদা শেরওয়ানি পরেছেন জামিল। দুজনের মুখেই হাসি। এ সময় মুনমুনের হাতে আংটি পরিয়ে দিলেন জামিল।

এরপর অভিনেতা জামিল ও মুনমুন- তারা দুজনেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন। জামিল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ এরপর মুনমুন তার প্রোফাইল থেকেও ছবি পোস্ট করেন। লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা।

স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয়। এরপর একসঙ্গে একটি রোম্যান্টিক গানেও পর্দা ভাগ করেছেন তারা।
জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।

মুনমুন আহমেদ মুনের বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ছুঁই ছুঁই।এছাড়াও ইনস্টাগ্রামেও রয়েছে তার ব্যাপক অনুসারী। প্রায় তিন লাখ অনুসারীদের কাছে সেখানে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন মুনমুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!