1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুম্বাই শিবিরে যোগ দিলেন বুমরাহ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মুম্বাই শিবিরে যোগ দিলেন বুমরাহ

প্রতিনিধি

ভারতের তারকা পেসার ও মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ আইপিএলে ফিরতে প্রস্তুত আছেন বলে আগেই সবুজ সংকেত মিলেছিল। এবার স্বস্তি বাড়িয়ে দলে যোগ দিলেন।

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিমের ইতিবাচক রিপোর্টের পর ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সারিয়ে ফেরা বুমরাহর মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।

বিশ্বের অন্যতম সেরা পেসারের যোগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। দলের সঙ্গে যোগ দিলেও সোমবারের ম্যাচে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। তাকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

বুমরাহের ওপর আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষকে। তবে বুমরাহ যোগ দেওয়ায় হার্দিক পান্ডিয়ার দলের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, চলমান আসরে ভুলে যাওয়ার মতোই পার করছে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি। ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হেরেছে মুম্বাই। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প খুব একটা নেই।

আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তার আগে গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন বুমরাহ। অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েক দিন সময় থাকায় হার্দিকরা নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সেই ম্যাচগুলোতে খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন বুমরাহ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!