1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গভীর রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে মারধরের মুখে রাভিনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গভীর রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে মারধরের মুখে রাভিনা

প্রতিনিধি

গভীর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনজনকে ধাক্কা দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের রোষানলে পড়েছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ]

যেখানে দেখা যায়, শনিবার (১ জুন) গভীর রাতে রাভিনা ট্যান্ডনের ড্রাইভারের বিরুদ্ধে রিজভি কলেজের কাছে কার্টার রোডে বেপরোয়া গাড়ি চালানো এবং তিনজনকে ধাক্কা দেওয়ার অভিযোগে গাড়ি ঘিরে ধরে স্থানীয় জনতা। এসময় সকলেই মারমুখী অবস্থানে ছিলেন।

ভিডিওতে দেখা যায়, আঘাতপ্রাপ্ত সেই নারীসহ স্থানীয়রা রাভিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছেন এবং পুলিশকে ফোন করছেন। এ সময় রাভিনা বেশ ঘাবড়ে যান। চারপাশে জড়ো হওয়া লোকদের অনুরোধ করতে দেখা যায় অভিনেত্রীকে।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, রাভিনার ড্রাইভারের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। অভিনেত্রীর গাড়ি মুম্বাইয়ের কার্টার রোডের সামনে তিনজনকে ধাক্কা দিয়েছে।

এ ঘটনায় আঘাতপ্রাপ্ত নারীসহ বাকিরা অভিযোগ জানাতে এলে রাভিনা গাড়ি থেকে নেমে যান এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাদের গালিগালাজও করেন অভিনেত্রী, এমনটা দাবি করা হয়েছে সেই ভিডিওতে।

এরপরই সেখানে স্থানীয় জনতা ঘিরে ধরেন অভিনেত্রীকে। পরিস্থিতি বেগতিক দেখে রাভিনাও ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, উভয়পক্ষই থানায় হাজির হয়ে অভিযোগ জানিয়েছে। এরপর তারা সমঝোতায় পৌঁছতে রাজি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!