1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)–তে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এবার এই উৎসবকে কেন্দ্র করে দেশটির বাসিন্দারা প্রায় ছয় দিন দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ঈদুল আজহা ইসলামি বর্ষপঞ্জির ১২তম মাসে পালিত হয় এবং এটি মুসলিমদের জন্য ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত। এই দিনটি হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর আদেশে নিজের সন্তানকে কোরবানি দেয়ার স্মরণে উদযাপিত হয়। মুসলিমরা এই দিনে নামাজ, দান-সদকা এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ধর্মীয় আনন্দ ভাগাভাগি করে নেন।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ছুটি শুরু হতে পারে ২৬ মে (মঙ্গলবার) যেদিন আরাফাতের দিন পালিত হবে। এরপর ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ঈদের তৃতীয় দিন ২৯ মে (শুক্রবার) পর্যন্ত চলতে পারে।

উল্লেখযোগ্য, আমিরাতের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ছুটিটি টানা ছয় দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে আগাম ভ্রমণ পরিকল্পনা ও বুকিংয়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মুসলমানরা এ অনুযায়ী ২৮ মে ঈদ উদযাপন করবেন। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, ঈদুল আজহা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি হযরত ইব্রাহিম (আঃ)-এর আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন। বিশ্বের মুসলিমরা পশু কোরবানি দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই উৎসব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!